Saturday, November 20, 2021

emotion

 ঘুম আসছেনা, অনেক চেষ্টা করছি, এত রাত্রি হয়ে গেল, রাস্তার মাঝে কুকুরগুলো খুব চিৎকার করছে। অনেক দূরে গান বাজছে শোনা যাচ্ছে, হিন্দি গানের সুর কোথাও হয়তো বিয়ের আয়োজন, বাজনা বাজাচ্ছে কিশোর কিশোরীরা নাচ-গানে মগ্ন।



এই মনটা দূরে কোথায় যেন হারিয়ে গেল। ঘুমাতে পারছিনা ইচ্ছে করে গানের সাথে তালে তাল মিলিয়ে আমিও কিছুক্ষণ উড়ন্ত পাখির মত নাচের তালে তাল মিলিয়ে নাচতে শুরু করি। খুব ভালো লাগছে গানগুলো শুনতে, মধ্যরাত্রে গানের আওয়াজ শুনে মনে হচ্ছে আমি অনেক সুখি নিজের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। কেমন আছো তুমি? আমি জানি হয়তো তুমি খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছ। কেমন আছো তুমি? খুব জানতে চাই, জানি তুমি ভালোই আছো আমিও ভালো আছি।
আমার ভালোবাসাটা ছিলো অনেক গভীর যা বোঝার জ্ঞান কখনো তোমার হয়
নাই, অনুভব করার শক্তিও তোমার ছিল না, আমি অনেক বুঝাতে চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি, তুমি কখনো জানতে চাওনি, আমাকে বুঝনি, শুধু বুঝনি আমার কষ্টগুলো, অন্তরে লুকিয়ে থাকা হাজারো দুঃখ-ব্যথা গুলো আমি কখনও পারিনি তোমাকে বোঝাতে, আমার হৃদয় কতটা দুঃখ ছিল তা কখনো প্রকাশ পায়নি। আসলে পৃথিবীতে সবাই শুধু নিজেকে নিয়ে ভাবে অন্যকে নিয়ে ভাবার মত সময় কাহারও নেই, কেনইবা থাকবে বল অন্যকে নিয়ে ভাবলে কি কোন লাভ আছে? পরের দুঃখ বুঝার মত মন ও সময় এখন আর নাই, আমি জানি, আমার দুঃখগুলো শুধু আমার। আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মনের ভেতর কিছু না কিছু চাপা কষ্ট আছে, সেই কষ্টগুলো অন্যকে বলতে পারেনা, নিজের মাঝে সাজিয়ে রাখতে পছন্দ করে সারা জীবন। সারা জীবন দুঃখ দিয়ে যায়।
সবাই তো বাঁচতে চায় বাঁচার জন্য সবকিছুকে মানিয়ে চলতে হয়। আবেগকে কখনো প্রশ্রয় দিতে হয় না প্রশ্রয় দিলে কষ্ট পেতে হয়। যারা নিজেকে কষ্ট দেয় তারা অনেক বোকা। লাইফে সফলতা পেতে হলে আবেগকে দূরে ঠেলে দাও বিবেককে জাগ্রত কর। আবেগ তোমাকে ধ্বংস করবে বিবেক তোমাকে লক্ষে পৌঁছাতে সাহায্য করবে। আবেগ মনকে শুকনো পাতার মত করে দেয়, আমরা সবাই জীবনে ভালোবাসি, আবেগে পড়ি, ভালোবাসতে ভালো লাগে অতিরিক্ত ভালোবাসা আবার ভালো নয়, সেটা মানুষের জীবনকে শেষ করে দেয়। তিলে তিলে নিঃস্ব করে দেয় মানুষের জীবনকে। যেই কান্নাটুকু শুধু তুমি নিজেই দেখতে পাবে অন্য কেউ বুঝতে পারবে না । কঠিন ব্যথা দেখানো যায়না, আবেগের কান্নাটুকু অনেক কষ্টের যারা কখনও এই পরিস্থিতিতে পড়েনি তারা কখনো বুঝতে পারবে না। যার কষ্ট তার ব্যথা। কবি বলেছিলেন, “তোমার ব্যথা তুমি ছাড়া অন্য কেউ কি বুঝতে পারবে না”। ব্যথা বোঝার মতো মন থাকতে হয়, সেই মন সবার নেই। আমরা এখন ডিজিটাল যুগে পৌঁছে গেছি, এখানে মানুষ মন নিয়ে খেলা করে। মানুষের কাছে মনের কোন দাম নেই , অর্থই সকল কিছুর মূল মন্ত্র , অর্থের দাম বেশি। মানবতার কোন দাম নেই, টাকা ছারা পৃথিবীতে তুমি মূল্যহীন।
তুমি অনেক জ্ঞানী কিন্তু সমাজের কাছে তুমিই পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ। সবাই তোমাকে সমাজের কাছে বোকা প্রমাণ করতে চাইবে। কারন তারা সমাজের বেশিরভাগ মানুষই নিজের স্বার্থটা নিয়ে আগে ভাবে। এবং যারা চালাক তারা নিজেদেরকে বুদ্ধিমান ভাবে নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত থাকে। উন্নত মন-মানসিকতা মানুষের চিন্তা চেতনাকে জাগ্রত করে। তাই জ্ঞানী লোকেরা সবকিছুর সাথে খাপ খায় এবং যারা জ্ঞানী তারা নিজেকে অনেক বেশি জানে, ভয়ঙ্কর লোকদের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ।
তোমাকে অনেক বেশি ভাবতাম তাই সমাজের খারাপ মানুষদের সাথে লড়াই করতে চাইনি। নিজেকে গুটিয়ে নিয়েছি, সবকিছু খাপ খাইয়ে নিয়েছে নিজের সাথে। কারণ আমি জানি ভালোবাসা শুধু মানুষকে দেয় না বরং অধিক কিছু কেড়ে নেয়। অনেক কিছু আমি আমার জীবনে পেয়েছে কিন্তু যা পাইনি। কঠিন বাস্তবতায় সবকিছু পাওয়া যায় না। মনের মাঝে আমার সবচেয়ে বড় অর্জিতও ভালোবাসা, যা শুধু একমাত্র তুমি বুঝতে পারো কিন্তু কি হবে বুঝে ব্যর্থতা সবটুকু জুড়ে।
আসলে জীবন নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। আমরা নিজেই নিজেকে ভালো রাখতে হবে অন্য কারো উপর আশা করে লাভ নাই। আপনি যদি নিজেকে নিজেই অবহেলিত করে দিন তাহলে অন্য কেউ তো আপনাকে আরো অবহেলিত করে দিবে। নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে, সব সময় মনে রাখবে, নিজের সাথে নিজের স্বপ্নগুলোকে কখনো ধ্বংস করবেন না।
সময়কে আপনি যে কোন ভাবে ব্যবহার করতে পারেন। কান্না করে কাটিয়ে দিতে পারেন, আবার সময়ের সৎ ব্যাবহারও করতে পারেন। কিভাবে আপনি আপনার সময়টা কাটাবেন সেটা নির্ভর করে আপনার নিজের উপর। আপনার সময় কিন্তু চলে যাবে থেকে যাবে স্মৃতি, ফিরে এসো তাকিয়ে আছি জানালার পানে। সেই দূর থেকে ভেসে আসছে আযানের ধ্বনি, হয়তো ভোর হয়ে গেছে কেটেছে রাতের আধার। আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি আমার মনের অজান্তে গোপন কথা গুলো ফুটে উঠেছে জানিনা, আমার বাস্তবতা আবার ফিরে এসেছে ঢাকা শহরের সেই সুন্দর করিডরে।
অলওয়েজ বি হ্যাপি ইসমাইল please.

No comments:

Post a Comment

emotion

  ঘুম আসছেনা, অনেক চেষ্টা করছি, এত রাত্রি হয়ে গেল, রাস্তার মাঝে কুকুরগুলো খুব চিৎকার করছে। অনেক দূরে গান বাজছে শোনা যাচ্ছে, হিন্দি গানের সু...